Markazus Sunnah Foundation এর পেছনের গল্প

Markazus Sunnah Foundation একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। সমাজ থেকে অজ্ঞতা, দারিদ্র্য এবং কুসংস্কার দূর করে একটি আলোকিত ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই পথচলা শুরু। আমরা বিশ্বাস করি, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

আমাদের ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি। আমরা চাই ধনী-গরীব নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটাতে।

এই মহৎ উদ্যোগে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আর্থিকভাবে বা শারীরিকভাবে সহায়তা করেছেন, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের একটি ছোট অনুদান একজন অসহায় মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আসুন, মানবতার কল্যাণে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি।

আমাদের লক্ষ্য (Mission)

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং সমাজের অসহায়, দুস্থ মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করে তোলা।

আমাদের রূপকল্প (Vision)

এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ও সম্মান নিয়ে বাঁচতে পারবে।